সৃজনশীল প্রশ্ন ১
আইসিটি শিক্ষক বললেন, 'আগে যার জমি বা কারখানা বেশি ছিল, সে-ই ধনী ছিল। এখন যার জ্ঞান ও দক্ষতা আছে, সে-ই এগিয়ে।' তিনি শিক্ষার্থীদের দলে ভাগ করে একটি সমস্যা সমাধানের কাজ দিলেন, যেখানে সবাইকে মিলে কাজ করে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে উপস্থাপন করতে হবে।
- ক১
জ্ঞানভিত্তিক সমাজ কী?
- খ২
আইসিটি বিশ্বায়নকে এগিয়ে নিচ্ছে কীভাবে?
- গ৩
শিক্ষকের দেওয়া কাজটিতে একুশ শতকের কোন কোন দক্ষতা চর্চা হচ্ছে? ব্যাখ্যা করো।
- ঘ৪
'একুশ শতকে আইসিটি দক্ষতা ছাড়া এগিয়ে থাকা সম্ভব নয়'—উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।