সৃজনশীল প্রশ্ন ১
রাতুল ইন্টারনেটে পড়ল, ১৯৭১ সালে একজন প্রোগ্রামার আরপানেটে প্রথম ইমেইল পাঠান। ১৯৮৯ সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী এমন একটি পদ্ধতির প্রস্তাব দেন যার ফলে আজ আমরা ওয়েবসাইট দেখতে পারি। আর ২০০৪ সালে একজন ছাত্র বন্ধুদের নিয়ে একটি সামাজিক যোগাযোগ সাইট চালু করেন।
- ক১
টুইটার কী?
- খ২
মাইক্রোপ্রসেসর উদ্ভাবন কম্পিউটারকে সহজলভ্য করেছে কীভাবে?
- গ৩
উদ্দীপকের ব্রিটিশ বিজ্ঞানীর অবদান ব্যাখ্যা করো।
- ঘ৪
উদ্দীপকের তিনটি ঘটনা মানুষের যোগাযোগে কী পরিবর্তন এনেছে? বিশ্লেষণ করো।