সৃজনশীল প্রশ্ন ১
দুর্গম চরাঞ্চলের একটি বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞানের দক্ষ শিক্ষক নেই, ল্যাবরেটরিও নেই। প্রধান শিক্ষক একটি ল্যাপটপ ও প্রজেক্টরের ব্যবস্থা করে ইন্টারনেট থেকে অভিজ্ঞ শিক্ষকদের ভিডিও ক্লাস ও অ্যানিমেশন দেখানোর ব্যবস্থা করলেন। তবে কিছু শিক্ষার্থী বলল, সরাসরি শিক্ষককে প্রশ্ন করতে না পারায় তাদের অসুবিধা হয়।
- ক১
ই-লার্নিং কী?
- খ২
ই-লার্নিংকে প্রচলিত শিক্ষার পরিপূরক বলা হয় কেন?
- গ৩
উদ্দীপকের বিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রধান শিক্ষকের উদ্যোগ কীভাবে সহায়ক হবে? ব্যাখ্যা করো।
- ঘ৪
উদ্দীপকের শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে ই-লার্নিংয়ের সীমাবদ্ধতা ও তা দূর করার উপায় বিশ্লেষণ করো।