সৃজনশীল প্রশ্ন ১
আগে পাবলিক পরীক্ষার ফল জানতে রাজুকে উপজেলা শহরে যেতে হতো এবং প্রায় এক সপ্তাহ লাগত। এখন সে মোবাইলে এসএমএস পাঠিয়ে সাথে সাথে ফল জানতে পারে। তার বাবা অনলাইনে বিদ্যুৎ বিল দেন এবং জেলা ই-সেবা কেন্দ্র থেকে কয়েক দিনের মধ্যেই জমির কাগজ পেয়েছেন।
- ক১
ই-গভর্ন্যান্স কী?
- খ২
ই-গভর্ন্যান্সের ফলে জনগণের হয়রানি কমে কেন?
- গ৩
রাজুর পরিবারের অভিজ্ঞতায় ই-গভর্ন্যান্সের কোন কোন দিক প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
- ঘ৪
সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত ব্যবস্থার ভূমিকা বিশ্লেষণ করো।