সৃজনশীল প্রশ্ন ১
করিম মিয়া আখচাষি। আগে চিনিকলের কাগজের পুর্জি সময়মতো না পাওয়ায় তার আখ মাঠেই শুকিয়ে যেত। এখন মোবাইলে বার্তা পেয়ে তিনি সময়মতো আখ কলে দেন। তার মেয়ে ঢাকায় পড়ে; করিম মিয়া ডাকঘর থেকে এক মিনিটেই তাকে টাকা পাঠান। অসুস্থ হলে তিনি উপজেলা হাসপাতালের মোবাইল নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেন।
- ক১
ই-পর্চা কী?
- খ২
টেলিমেডিসিন গ্রামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ কেন?
- গ৩
করিম মিয়া কোন কোন ই-সেবা গ্রহণ করছেন? ব্যাখ্যা করো।
- ঘ৪
উদ্দীপকের আলোকে 'ই-সেবা গ্রামের মানুষের জীবনযাত্রা সহজ করেছে'—উক্তিটি বিশ্লেষণ করো।