সৃজনশীল প্রশ্ন ১
২০১৮ সালের ১২ মে উৎক্ষেপণ করা একটি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়েছে। দেশে সাবমেরিন ক্যাবল ও ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছানো হচ্ছে। কৃষকেরা ১৬১২৩ নম্বরে ফোন করে কৃষি পরামর্শ পাচ্ছেন।
- ক১
লিপ ফ্রগ কী?
- খ২
সাবমেরিন ক্যাবল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন?
- গ৩
উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি বাংলাদেশের জন্য কী তাৎপর্য বহন করে? ব্যাখ্যা করো।
- ঘ৪
উদ্দীপকের উদ্যোগগুলো কৃষিপ্রধান বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরে কতটা সহায়ক? মতামত দাও।