সৃজনশীল প্রশ্ন ১
অষ্টম শ্রেণির ছাত্র ফাহিম প্রতিদিন স্কুল থেকে ফিরে রাত পর্যন্ত কম্পিউটার গেম খেলে। গেম বন্ধ করতে বললে সে বিরক্ত হয় এবং অস্বস্তি বোধ করে। তার ফলাফল খারাপ হয়ে গেছে। তার বোন রুমা পরীক্ষার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখে এবং প্রতিদিন কতক্ষণ ফেসবুকে থাকে তা লিখে রাখে।
- ক১
আসক্তি কী?
- খ২
সামাজিক যোগাযোগ সাইটগুলো ব্যবহারকারীকে আসক্ত করতে চায় কেন?
- গ৩
ফাহিমের আচরণে গেম আসক্তির কোন কোন লক্ষণ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
- ঘ৪
ফাহিমের আসক্তি থেকে মুক্তি পেতে রুমার পদ্ধতিসহ কী কী পদক্ষেপ নেওয়া যায়? বিশ্লেষণ করো।