সৃজনশীল প্রশ্ন ১
একটি গ্রামের রাস্তা সংস্কারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, তা জানতে রহিম মিয়া উপজেলা অফিসে নির্ধারিত নিয়মে আবেদন করলেন এবং তথ্য পেলেন। অন্যদিকে তাঁর ভাতিজা পাবলিক পরীক্ষার আগে প্রশ্নপত্র জানতে চেয়ে আবেদন করলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করল।
- ক১
তথ্য অধিকার আইন কত সালে প্রণীত হয়?
- খ২
তথ্য অধিকার নাগরিকের মৌলিক অধিকার কেন?
- গ৩
রহিম মিয়ার তথ্য পাওয়া কীভাবে সুশাসনে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
- ঘ৪
রহিম মিয়ার ভাতিজাকে তথ্য না দেওয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক? তথ্য অধিকার আইনের আলোকে বিশ্লেষণ করো।