সৃজনশীল প্রশ্ন ১
একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদনের সাথে তথ্যচিত্র বা ইনফোগ্রাফিক্স, কার্টুন এবং একটি পডকাস্ট দেওয়া হয়েছে। প্রতিবেদনটির নিচে পাঠকেরা মতামত লিখছেন এবং অনেকে প্রতিবেদনটি শেয়ার করছেন।
- ক১
ইনফোগ্রাফিক্স কী?
- খ২
ডিজিটাল কনটেন্ট সহজে স্থানান্তর করা যায় কেন?
- গ৩
উদ্দীপকের প্রতিবেদনে কোন কোন ধরনের ডিজিটাল কনটেন্ট ব্যবহার হয়েছে? ব্যাখ্যা করো।
- ঘ৪
ছাপা সংবাদপত্রের তুলনায় উদ্দীপকের অনলাইন সংস্করণের সুবিধা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো।