সৃজনশীল প্রশ্ন ১
দশম শ্রেণির শিক্ষার্থী আফরিন রসায়নের একটি পরীক্ষা বুঝতে ইন্টারনেটে একটি বিজ্ঞান পরীক্ষার সিমুলেশন সাইট ব্যবহার করে। কোনো শব্দ না বুঝলে সে সার্চ ইঞ্জিনে খোঁজে। কিন্তু বেশির ভাগ ভালো সাইট ইংরেজিতে হওয়ায় তার কিছুটা অসুবিধা হয়।
- ক১
সিমুলেশন কী?
- খ২
ইন্টারনেট থেকে শিখতে ইংরেজি জ্ঞান প্রয়োজন কেন?
- গ৩
আফরিন ইন্টারনেট ব্যবহার করে কীভাবে পাঠ্যবিষয় শিখছে? ব্যাখ্যা করো।
- ঘ৪
আফরিনের অসুবিধা দূর করতে বাংলা শিক্ষা কনটেন্টের গুরুত্ব বিশ্লেষণ করো।