সৃজনশীল প্রশ্ন ১
রাশেদ সাহেব অফিস থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে বাসার এসি চালু করেন। তাঁর মেয়ে রোবটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, আর ছেলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহী। তিনি সন্তানদের বললেন, 'যে বিষয়ই পড়ো, কম্পিউটার জানা ছাড়া একুশ শতকে চলবে না।'
- ক১
আইসিটির প্রধান যন্ত্র কোনটি?
- খ২
প্রোগ্রামিংয়ের চাহিদা দিন দিন বাড়ছে কেন?
- গ৩
রাশেদ সাহেবের এসি নিয়ন্ত্রণের ঘটনাটি প্রোগ্রামিংয়ের সাথে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
- ঘ৪
রাশেদ সাহেবের উক্তিটি তাঁর সন্তানদের ক্যারিয়ার ভাবনার আলোকে বিশ্লেষণ করো।