সৃজনশীল প্রশ্ন ১
জেরিন একটি বিজ্ঞান সেমিনারে 'জলবায়ু পরিবর্তন' বিষয়ে উপস্থাপনা করবে। সে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি ফাইল তৈরি করে প্রথম স্লাইডে শিরোনাম লিখল এবং 'Joloboyu' নামে সংরক্ষণ করল। এরপর আরও পাঁচটি স্লাইড যোগ করল। সেমিনারের দর্শকদের জন্য সে একটি পৃষ্ঠায় কয়েকটি স্লাইড ছাপিয়ে দিতে চায়।
- ক১
হ্যান্ডআউট কী?
- খ২
প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয় কেন?
- গ৩
জেরিন কীভাবে পাওয়ার পয়েন্ট খুলে নতুন স্লাইড যোগ করবে? ব্যাখ্যা করো।
- ঘ৪
সেমিনারে জেরিনের উপস্থাপনা কার্যকর করতে প্রেজেন্টেশন সফটওয়্যারের ভূমিকা বিশ্লেষণ করো।