সৃজনশীল প্রশ্ন ১
রনি ফটোশপে বাংলাদেশের পতাকা আঁকছে। সে লেয়ার-১-এ একটি সবুজ আয়তক্ষেত্র এবং 'Circle' নামের নতুন লেয়ারে একটি লাল বৃত্ত আঁকল। পতাকার নিচে টাইপ টুল দিয়ে 'সোনার বাংলা' লিখল। শেষে পেনড্রাইভে নেওয়ার জন্য ফাইলের আকার ছোট করতে চাইল।
- ক১
লেয়ার কী?
- খ২
ব্যাকগ্রাউন্ড লেয়ার মুভ টুল দিয়ে সরানো যায় না কেন?
- গ৩
রনি কীভাবে নিখুঁত বৃত্তটি এঁকে লাল রং দেবে? ব্যাখ্যা করো।
- ঘ৪
রনির ফাইলের আকার ছোট করতে লেয়ার মার্জ করার কোন পদ্ধতি উপযুক্ত? বিশ্লেষণ করো।