সৃজনশীল প্রশ্ন ১
একটি পোশাক কারখানার মালিক আগে শ্রমিকদের তথ্য, বেতন ও উৎপাদনের হিসাব আলাদা আলাদা খাতায় রাখতেন। এতে একই তথ্য কয়েক জায়গায় লিখতে হতো এবং অফিসে অনেক কর্মচারী লাগত। এখন তিনি একটি ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করছেন।
- ক১
ডেটাবেজে তথ্য রাখা কোন দশকে শুরু হয়?
- খ২
বর্তমানে ডেটাবেজ বলতে শুধু একটি টেবিল বোঝায় না কেন?
- গ৩
কারখানার মালিক কোন কোন ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করতে পারেন? উদাহরণসহ ব্যাখ্যা করো।
- ঘ৪
ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার কারখানার মালিকের কাজে কী পরিবর্তন আনবে? বিশ্লেষণ করো।