সৃজনশীল প্রশ্ন ১
একটি ব্যাংকে তিনজন কর্মকর্তা তিনটি আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কাজ করেন: একজন নতুন গ্রাহকের হিসাব খোলেন, একজন জমা-উত্তোলনের তথ্য হালনাগাদ করেন, আরেকজন বন্ধ হিসাবের তথ্য মুছে ফেলেন। তিনটি অ্যাপ্লিকেশনই একটি সফটওয়্যারের মাধ্যমে একই তথ্যভান্ডারের সাথে যুক্ত, এবং পাসওয়ার্ড ছাড়া কেউ তথ্য দেখতে পারে না।
- ক১
DBMS কী?
- খ২
DBMS ব্যবহারকারী ও ডেটাবেজের মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে কীভাবে?
- গ৩
উদ্দীপকের কর্মকর্তারা DBMS-এর কোন কোন কাজ ব্যবহার করছেন? ব্যাখ্যা করো।
- ঘ৪
ব্যাংকের মতো প্রতিষ্ঠানে DBMS ব্যবহারের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।