সৃজনশীল প্রশ্ন ১
নবম শ্রেণির শিক্ষার্থী মাহি মাইক্রোসফট এক্সেসে 'Library' নামে একটি ডেটাবেজ তৈরি করে বিদ্যালয়ের পাঠাগারের বইয়ের তথ্য রাখতে চায়। তার টেবিলে বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশের তারিখ, কপির সংখ্যা ও দাম রাখতে হবে। শিক্ষক বললেন, কোন ফিল্ডে কোন ডেটা টাইপ দিতে হবে তা বুঝে ঠিক করতে হবে।
- ক১
ডেটা টাইপ কী?
- খ২
টেক্সট ডেটা টাইপের ফিল্ডে গাণিতিক হিসাব করা যায় না কেন?
- গ৩
মাহি কীভাবে এক্সেসে নতুন ডেটাবেজ ও টেবিল তৈরি করবে? ব্যাখ্যা করো।
- ঘ৪
মাহির টেবিলের প্রতিটি ফিল্ডের জন্য উপযুক্ত ডেটা টাইপ নির্ধারণ করে যুক্তি দাও।