সৃজনশীল প্রশ্ন ১
নিজাম রেডিওতে ক্রিকেট খেলার ধারাভাষ্য শুনছিল। শিক্ষক বুঝিয়ে দিলেন, ধারাভাষ্যকারের কণ্ঠ মাইক্রোফোন থেকে বেতার কেন্দ্র হয়ে রেডিও তরঙ্গের মাধ্যমে নিজামের রেডিও সেটে আসে এবং স্পিকারে শোনা যায়। মাঝে মাঝে শব্দের সাথে খড়খড় আওয়াজও আসছিল।
- ক১
ডেটা কমিউনিকেশন কী?
- খ২
নয়েজ বলতে কী বোঝায়?
- গ৩
উদ্দীপকের প্রক্রিয়ায় ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো।
- ঘ৪
উদ্দীপকের খড়খড় আওয়াজের কারণ ও এর প্রভাব বিশ্লেষণ করো।