সৃজনশীল প্রশ্ন ১
ICT শিক্ষক ক্লাসে দুটি উদাহরণ দিলেন। প্রথমটিতে একজন টাইপিস্ট থেমে থেমে কী-বোর্ডে টাইপ করছেন; প্রতিটি অক্ষর আলাদাভাবে কম্পিউটারে যাচ্ছে। দ্বিতীয়টিতে একটি টিভি স্টেশন থেকে বিশাল ভিডিও ডেটা বিরতিহীনভাবে ব্লক আকারে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে।
- ক১
ডেটা ট্রান্সমিশন মেথড কী?
- খ২
প্যারালাল ট্রান্সমিশন দূরে ডেটা পাঠানোর জন্য উপযোগী নয় কেন?
- গ৩
প্রথম উদাহরণের ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো।
- ঘ৪
উদ্দীপকের দুটি পদ্ধতির মধ্যে কোনটি বেশি দক্ষ? যুক্তিসহ বিশ্লেষণ করো।