সৃজনশীল প্রশ্ন ১
রুমানা ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিলে শুধু গ্রুপের সদস্যরা তা দেখে। তার বাবা নিরাপত্তারক্ষী, ডিউটিতে ওয়াকিটকি ব্যবহার করেন; একজন কথা শেষ করে বোতাম ছাড়লে অন্যজন বলতে পারেন। আর তার দাদু রেডিওতে খবর শোনেন।
- ক১
ট্রান্সমিশন মোড কী?
- খ২
ব্রডকাস্ট মোড শুধু সিমপ্লেক্স হয় কেন?
- গ৩
রুমানার বাবার যন্ত্রের ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো।
- ঘ৪
উদ্দীপকের তিনটি ক্ষেত্রের ডেটা ডেলিভারি মোডের তুলনামূলক বিশ্লেষণ করো।