সৃজনশীল প্রশ্ন ১
সুন্দরবনের পাশে একটি দুর্গম চরে আবহাওয়া অফিস স্থাপন করা হয়েছে। সেখানে ক্যাবল নেওয়া সম্ভব নয়। অফিসটি ছাদে বসানো ছোট ডিশ অ্যান্টেনার মাধ্যমে আকাশে স্থির থাকা একটি উপগ্রহের সাথে যুক্ত হয়ে ঢাকায় ঝড়ের তথ্য পাঠায়। অন্যদিকে স্থানীয় রেডিও স্টেশন জেলেদের জন্য চারদিকে সতর্কবার্তা সম্প্রচার করে।
- ক১
জিওস্টেশনারি স্যাটেলাইট কী?
- খ২
মাইক্রোওয়েভ যোগাযোগে লাইন অব সাইট প্রয়োজন কেন?
- গ৩
আবহাওয়া অফিসের যোগাযোগ প্রযুক্তি ব্যাখ্যা করো।
- ঘ৪
উদ্দীপকের দুটি মাধ্যমের কার্যপদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ করো।