সৃজনশীল প্রশ্ন ১
জমির উদ্দিনের প্রথম মোবাইল ফোনটি ছিল বড় ও ভারী; এতে শুধু কথা বলা যেত, বিদেশে গেলে কাজ করত না। পরে তিনি এমন ফোন কিনলেন যাতে এসএমএস পাঠানো ও প্রি-পেইড ব্যবহার করা যেত। এখন তার নাতি যে ফোন ব্যবহার করে তাতে ভিডিও কলের পাশাপাশি অনলাইনে HD ভিডিও কনফারেন্স ও আইপি টেলিফোনি চলে।
- ক১
মোবাইল যোগাযোগ কী?
- খ২
সার্কিট সুইচিং ও প্যাকেট সুইচিংয়ের পার্থক্য লেখো।
- গ৩
জমির উদ্দিনের দ্বিতীয় ফোনটির প্রজন্ম ব্যাখ্যা করো।
- ঘ৪
জমির উদ্দিনের প্রথম ফোন ও নাতির ফোনের প্রজন্মের তুলনামূলক বিশ্লেষণ করো।