সৃজনশীল প্রশ্ন ১
একটি লজিক সার্কিটে A, B ও C তিনটি ইনপুট। A ও B একটি AND গেটে, B ও C আরেকটি AND গেটে এবং A ও C তৃতীয় একটি AND গেটে যুক্ত। তিনটি AND গেটের আউটপুট একটি OR গেটে গিয়ে আউটপুট Y তৈরি করে।
- ক১
লজিক গেট কী?
- খ২
বাইনারি 1 + 1 ও বুলিয়ান 1 + 1 এক নয়, ব্যাখ্যা করো।
- গ৩
উদ্দীপকের Y-এর লজিক লেখো এবং সত্যক সারণি তৈরি করো।
- ঘ৪
উদ্দীপকের সার্কিটটি ভোটিং যন্ত্র হিসেবে ব্যবহার করা যায় কি? যুক্তি দাও।