সৃজনশীল প্রশ্ন ১
তানভীর একটি অনলাইন বইয়ের দোকান খুলতে চায়। প্রথমে সে কাগজে প্রতিটি পেইজের নকশা আঁকল। এরপর তার বন্ধু রিপন HTML ও CSS দিয়ে পেইজগুলো তৈরি করল এবং আরেক বন্ধু মিলন PHP দিয়ে ডেটাবেজ যুক্ত করল। এখন তানভীর চায় সবাই ব্রাউজারে tanvirbooks.com লিখে সাইটটি দেখুক।
- ক১
ওয়্যারফ্রেম কী?
- খ২
ডোমেইন নাম প্রয়োজন কেন?
- গ৩
রিপন ও মিলনের কাজের পার্থক্য ব্যাখ্যা করো।
- ঘ৪
তানভীরের ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত করতে কী কী পদক্ষেপ নিতে হবে? বিশ্লেষণ করো।