সৃজনশীল প্রশ্ন ১
নাফিস একটি গাণিতিক সমস্যার প্রোগ্রাম লিখতে চায়। শিক্ষক বললেন, প্রথম যুগের ভাষায় শুধু 0 ও 1 দিয়ে লিখতে হতো; পরে সংক্ষিপ্ত শব্দভিত্তিক ভাষা আসে। নাফিস ঠিক করল সে এমন একটি ভাষা ব্যবহার করবে যা হার্ডওয়্যারের কাছাকাছি কাজও করতে পারে, আবার মানুষের পক্ষে বোঝাও সহজ।
- ক১
অ্যাসেম্বলার কী?
- খ২
মেশিন ভাষায় বড় প্রোগ্রাম লেখা কঠিন কেন?
- গ৩
শিক্ষকের বর্ণিত দুই প্রকার ভাষার তুলনা করো।
- ঘ৪
নাফিসের পছন্দের ভাষাটি কোন স্তরের? এর যথার্থতা বিশ্লেষণ করো।