সৃজনশীল প্রশ্ন ১
সুমি পাইথনে প্রোগ্রাম লেখে; ভুল থাকলে প্রোগ্রাম সেই লাইনে এসে থেমে যায় ও ভুলটি দেখায়। তার ভাই রাফি C-তে লেখে; প্রোগ্রাম চালানোর আগে পুরোটা পরীক্ষা হয় এবং সব ভুল একসাথে দেখায়। রাফির প্রোগ্রাম ঠিক হলে তা .exe ফাইল হিসেবে খুব দ্রুত চলে।
- ক১
সিনট্যাক্স কী?
- খ২
প্রতিটি উচ্চস্তরের ভাষার অনুবাদক প্রয়োজন কেন?
- গ৩
সুমির ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামটি ব্যাখ্যা করো।
- ঘ৪
শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখার শুরুতে কোন অনুবাদক বেশি উপযোগী? যুক্তিসহ মতামত দাও।