সৃজনশীল প্রশ্ন ১
একটি অ্যারেতে পাঁচজন শিক্ষার্থীর নম্বর রাখা হলো: int a[5] = {12, 45, 7, 33, 21}; শিক্ষক বললেন, এই অ্যারে থেকে মোট নম্বর, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর বের করতে হবে।
- ক১
অ্যারে কী?
- খ২
C ভাষায় "ICT" স্ট্রিং রাখতে চারটি ঘর লাগে কেন?
- গ৩
অ্যারেটির মোট নম্বর বের করার প্রোগ্রাম লেখো।
- ঘ৪
একটি লুপ ব্যবহার করে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর বের করার প্রোগ্রাম লিখে এর কার্যপদ্ধতি বিশ্লেষণ করো।