সৃজনশীল প্রশ্ন ১
একটি শিক্ষাবোর্ডের ডেটাবেজে দশ লক্ষ শিক্ষার্থীর ফলাফল আছে। ফল প্রকাশের দিন রোল নম্বর দিয়ে খুঁজতে অনেক সময় লাগছিল। প্রোগ্রামার সুমন roll কলামের ওপর একটি বিশেষ ব্যবস্থা তৈরি করলেন; এতে খোঁজা দ্রুত হলো। অন্যদিকে সহকর্মী লিপি বললেন, সব কলামে এ ব্যবস্থা করলে আরও ভালো হবে।
- ক১
সর্টিং কী?
- খ২
ইউনিক ইনডেক্স কেন ব্যবহার করা হয়?
- গ৩
সুমনের তৈরি ব্যবস্থাটি কীভাবে খোঁজা দ্রুত করে? ব্যাখ্যা করো।
- ঘ৪
লিপির প্রস্তাবের সঙ্গে তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো।